Published : 18 Jun 2013, 03:11 PM
মঙ্গলবার দুপুরে বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে চর লোটাবর ও চর ভাটিয়ানী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, সোমবার ফুটবল খেলা নিয়ে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
বিরোধ নিস্পত্তির জন্য মঙ্গলবার দুপুরে শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বৈঠকে বসেন দুই গ্রামের লোকজন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সংঘর্ষের সময় শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারের ২০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামালপুর সদর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ এই তিন থানার পুলিশ মোতায়েন করা হয়।”
সংঘর্ষে চর ভাটিয়ানী গ্রামের সফিকুল ইসলাম (৩৫), জুয়েল (২৫), নয়ন (২২), মশিউর (৩০), আলতাফুর রহমান ডানু (৩০), সোহেল (৩৫), হৃদয় (২৫), নাজমুল (৩০), মাসুদ (২২), আনোয়ার (২০), সুজন (২৫), সাইফুল (৩০), বাবু (২৫), সফিকুল হক (২৬), সুজন (২৮) এবং চর লোটাবর গ্রামের জলিল (৩০), খলিল (৩৫), মিনহাজ (২৫), বাদল (৩৬), সরোয়ার হোসেন (২৫), জুয়েল মিয়া (২২), সামিউল হক (২৫), ফরহাদ হোসেন (৩০) আহত হন।
আহতদেরকে জামালপুর সদর হাসপাতাল ও সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।