Published : 17 Jun 2013, 02:54 PM
একটি কক্ষে বিস্ফোরণের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হলে অভিযান চালানো হয়।ওই কক্ষে বোমা তৈরি হতো বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, ১৩৩ নম্বর কক্ষে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ যায়।
কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায় পুলিশ। এরপর কক্ষের তালা ভেঙে তল্লাশি চালানো হয়।
ওসি জানান, ওই কক্ষে একটি ব্যাগে বিস্ফোরিত হওয়া পাঁচটি ককটেলের অংশ বিশেষ, অসংখ্য জর্দার কৌটা, পাথরের টুকরা, বারুদ, পটাশিয়াম, ফসফরাস পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তা আজিজুলের ধারণা, অতিরিক্ত গরমে ব্যাগের ভেতরে রাখা পাঁচটি হাতবোমা একসঙ্গে বিস্ফোরিত হয়।
ওই কক্ষে হাতবোমা বানানো হতো বলে পুলিশ নিশ্চিত বলে ওসি জানান।
সুমন নামে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ওই কক্ষে থাকতেন বলে হলের শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে।
ওসি বলেন, তারা কাউকে আটক করতে পারেননি।