Published : 26 May 2013, 09:04 AM
রোববার দুপুরে ফুলবাড়ী গেটে নিহত বিনোদ হালদার (৫৫) খানজাহান আলী এলাকার তেলিগাতি পশ্চিম সেনপাড়ার দুঃখীরাম হালদারের ছেলে।
খানজাহান আলী থানার ওসি মো. সজীব রহমান বলেন, বেলা ১২টার দিকে একটি ট্রাক পথচারী বিনোদ হালদারকে চাপা দেয়। এর আগে ট্রাকটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বিনোদকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী মমতাজ বেগম আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।