Published : 25 May 2013, 04:39 PM
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনার পর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে আটক করেছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল তারা ছিনিয়ে নিয়ে গেছে। অস্ত্র উদ্ধারে তার নেতৃত্বে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চলছে।
পুঠিয়া থানার ওসি মির্জা আব্দুস সালাম জানান, পুঠিয়া মটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর কিছু শ্রমিক মটর সাইকেল নিয়ে বেপরোয়া মহড়া দিতে থাকে।
এ সময় এসআই তরুন কুমার ও এএসআই সাইফুল ইসলাম তাদের দুইটি মটর সাইকেল আটক করে। পরে শ্রমিকরা তাদের উপর হামলা চালিয়ে এএসআই সাইফুল ইসলামের পিস্তল ছিনিয়ে নেয়।
আহত দুই পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি।