Published : 25 May 2013, 12:08 PM
শনিবার বিকালে সাউলী এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন কাকুলিয়া গ্রামের মনোয়ারা খাতুন (৫০)।
আহতদের মধ্যে ঝরনা খাতুন (২৫), কমেলা খাতুন (৩০), নাইম (১০) ও আব্দুল হাননানের (৪৫) নাম জানা গেছে।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পাবনা সদর থানার এস আই আলী আকবর বলেন, শ্যালো ইঞ্জিনচালিত যান করিমনকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনোয়ারা খাতুনের মৃত্যু হয়।