Published : 25 May 2013, 03:31 AM
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর স্ব-রোড এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মিহির সরকারের বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্র পায় কোতোয়ালি মডেল থানার পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনাস্থল কাউনিয়া থানার আওতাধীন হওয়ায় অস্ত্র ও গুলি ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘরের ভেন্টিলেটারের ভিতর থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হলেও এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর পুলিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতবোমা সদৃশ্য তিনটি বস্তু উদ্ধার করা হয়।