Published : 24 May 2013, 02:13 PM
শুক্রবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
ফেরত আসা তরুণীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের ভারতে পাচার করে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মহারাষ্ট্রে তারা পুলিশের হাতে আটক হন। পরে দুই বছর জেল খাটেন।
সাজাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ তরুণীদের নিজেদের হেফাজতে নেয়। মানবাধিকার সংস্থা ‘রাইটস’ তাদের দেশে ফিরতে সহযোগিতা করে।