Published : 23 May 2013, 06:12 PM
বৃহস্পতিবার রাতে নগরীর উপশহরে হামলার শিকার রিংকু বড়ুয়াকে (৪৩) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
তিনি নগরীর উপশহর এলাকার সুকুমার বড়ুয়ার ছেলে। নগরীর সুরমা মার্কেটে তার গ্রাফিক্স ডিজাইনের দোকান আছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯ টার দিকে সুরমা মার্কেট থেকে বাসায় ফেরার পথে ২/৩ জন দুর্বৃত্ত রিংকুকে কুপিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।