Published : 21 May 2013, 04:34 PM
র্যাবের সার্জেন্ট আনিসুর রহমানকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর সিনিয়র সহকারি পরিচালক (এএসপি) শম্পা ইয়াসমিন জানান, সার্জেন্ট আনিসুর রহমান গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাদা পোশাকে সন্ধ্যায় পবার কসবা এলাকায় যান।
তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে কয়েক দুর্বৃত্ত পথ রোধ করে আনিসকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। তার পেটে ও পিঠের তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান এএসপি শম্পা ইয়াসমীন।