Published : 21 May 2013, 12:53 PM

মামলার একমাত্র আসামি সুমন শেখ (২৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সক।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) মো. শফিকউল্লাহ বলেন, মঙ্গলবার সকালে সে স্বজনদের সঙ্গে কথা বলেছে ।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরের দিকে নিজ বাড়ির পাশের একটি ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, আসামি সুমনকে ধরতে অভিযান চলছে ।