Published : 21 May 2013, 12:32 PM
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মশিউর রহমানের বিরুদ্ধে পরীক্ষায় অনুপস্থিত আতাউল্লাহ বোখারীকে অন্যায়ভাবে নম্বর দেয়ার অভিযোগ ওঠেছে।
যদিও মশিউর রহমান বলেছেন, “ভুলে খসড়া নম্বরপত্রে বোখারিকে পাশ নম্বর দেয়া হয়েছিল। কিন্তু চুড়ান্ত ফলাফলে বোখারিকে কোন নম্বর দেয়া হয়নি।”
লোকপ্রশাসন বিভাগের ওই ছাত্র ট্রেনে নাশকতার অভিযোগে জেলে আটক রযেছেন। বোখারী ‘ছাত্র শিবির’ কর্মী বলে দাবি করেছে পুলিশ।
ছাত্রলীগ নেতা আলামিন অর্ণব জানান, নিয়ম বহির্ভূতভাবে বোখারিকে নম্বর দেয়ার বিষয়ে উপাচার্যকে অবহিত করে ওই শিক্ষককে বহিষ্কারের দাবি জানানো হয়েছিল। কিন্তু উপাচার্য কোন ব্যবস্থা নেননি।
গত ১৫ এপ্রিল লোক প্রশাসন বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র আতাউল্লাহ বোখারীকে কুমিল্লা বিজয়পুরে রেল নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় সদর দক্ষিণ থানা পুলিশ।
২৮-৩০ এপ্রিল লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।