Published : 21 May 2013, 08:07 AM
এর জেরে বিক্ষুব্ধ জনতা একঘণ্টা সড়ক অবরোধ করেছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে তারা।
মঙ্গলবার সকাল এবং সোমবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চন সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন কায়িমা আক্তার(২২)।
কায়িমা রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার আমিরজান কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।
তার মৃত্যুর খবর শুনে এলাকাবাসী কাঞ্চন সেতু এলাকায় গাজীপুর-মদনপুর সড়ক একঘণ্টা অবরোধ করে এবং বেশকিছু যানবাহন ভাংচুর করে।
পরে পুলিশ ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
তিনি আরো বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে তারাব পৌরসভার রূপসী খাদুন এলাকায় একটি বাস পেছন থেকে রিকশাকে চাপা দিলে রিকশাযাত্রী ব্যবসায়ী মমিনুল ইসলাম (৩৫) নিহত হন।
এ সময় আহত হন হেলাল উদ্দিন ও হাবিব নামে দুই ব্যবসায়ী। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বলেন, সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় নিহ হন আব্দুল লতিফ (৫০) নামের এক রিকশাচালক।
লতিফের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাইশাপুর গ্রামে।