Published : 19 May 2013, 03:05 PM
রোববার দুপুরে টাকা জমা দিতে গেলে গানম্যান ইকবাল কৌশলে দশ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ভূক্তভোগী ব্যাংক গ্রাহক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, টাকা জমা দিতে তাকে সহযোগীতার কথা বলে টাকার বাগ নিজের হাতে নেন গানম্যান। হঠাৎ করেই তিনি দেখতে পান গানম্যান আর ব্যাংকে নেই।
বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গানম্যান ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমানও টাকা নিয়ে গানম্যানের পালিয়ে যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘এলিট ফোর্স’ থেকে ইকবালকে নিয়োগ দেয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির যশোর অঞ্চলের কর্মকর্তা আব্দুল হালিম জানান, ইকবাল তিন মাস আগে ব্র্যাক ব্যাংকে যোগ দিয়েছিলেন।
টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হালিম।