Published : 19 May 2013, 07:12 AM

নিহতরা হলেন বাসচালক কুমিল্লার চৌদ্দগ্রামের পাচোড়া গ্রামের প্রয়াত নুর হোসেনের ছেলে মীর হোসেন (৪২) এবং ট্রাকচালক খুলনার দৌলতপুরের রেলগেইট এলাকার খোরশেদ আলমের ছেলে আবু সুফিয়ান (৪০)।
আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এএসআই মো. শাহীন মিয়া বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালকের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।