Published : 19 May 2013, 07:10 AM
একটি রিট আবেদনে দেয়া আদেশে ২০০৪ সালের পর থেকে ২০১২ সাল পর্যন্ত এই হিসাব দেয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে রোববার দেয়া হয় ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত হিসাব। এর আগে দেয়া হয়েছিলো ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত হিসাব।
২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত মোট ১৬১৬ জনকে ওএসডি করা হয়েছিলো। এর মধ্যে ১৯ জন সচিব।
বাকিদের ৮৮ জন অতিরিক্ত সচিব, ২৮০ জন যুগ্মসচিব, ৮৭৮ জন উপসচিব, ২৪৪ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ১০৭ জন সহকারী সচিব।
জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই দেখা হয়। ওএসডি কর্মকর্তা কোনো কাজ না করলেও বেতন পান।
মন্ত্রণালয় আদালতকে জানিয়েছে, ওএসডি কর্মকর্তাদের কাছ থেকে কোনো কাজ না পেলেও ৪৭ কোটি ৬৫ লাখ টাকা বেতন-ভাতা দিতে হয়েছে।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ১৯৮৯ জনকে ওএসডি করা হয়েছিলো।
গত বছরের ৪ জুন রুল জারির সময় আদালত ২০০৩ সাল থেকে ১০ বছরের ওএসডি কর্মকর্তাদের তালিকা চেয়েছিলো।
২০০৩ সালের তালিকা দিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলেও এর জন্য আলাদা করে সময় না দিয়ে আগামী ২৯ মে রুল শুনানি শুরুর দিন ধার্য করেছে আদালত।