Published : 19 May 2013, 06:11 AM
রোববার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে থাইল্যান্ডের চিয়াংমাইয়ের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী চিয়াংমাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে সোমবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জুং হং ওন এবং আরো কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার জন্য আঞ্চলিক পানি সমস্যা সমাধানে ২০০৬ সালের মার্চে এশিয়া প্যাসিফিক ওয়াটার ফোরাম (এপিডব্লিউএফ) গঠিত হয়।