Published : 18 May 2013, 10:37 AM
শনিবার দুপুর ১২টার দিকে তাদের অাটক করা হয় বলে এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাহাজ্জল হোসেন (৩৮), মো. জাফর আলম (২০), জহিরুল ইসলাম (২৮), মো. শিহাব (২৮), মো. আজিজ (৩৪) ও শাহাদাত হোসেন (৩৪)।
এপিবিএন কর্মকর্তা আলমগীর বলেন, আকবর ফকির নামে একজনের এমআরপি পাসপোর্টে নিজের ছবিটি লাগিয়ে মালয়শিয়া যাওয়ার সময় গ্রেপ্তার হন তাহাজ্জল।
একই সময় মিয়ানমারের নাগরিক জাফর আলম জাল পাসপোর্ট এবং জাল ভিসা নিয়ে বিদেশ যাওয়ার সময় চার বাংলাদেশিকে অাটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আলমগীর হোসেন জানান।