১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনকে ১ হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

বিনিময়ে ইউক্রেইনও ৪১ জনের বেশি রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়াকে। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ দুই পক্ষ নিয়মিতই বিনিময় করে থাকে।

ইউক্রেইনকে ১ হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া
ইউক্রেইনে রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:50 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ইউক্রেইনকে যুদ্ধে নিহত ১ হাজার সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বিনিময়ে ইউক্রেইনও ৪১ জনের বেশি রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়াকে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

যুদ্ধ বন্দি বিনিময় বিষয়ক ইউক্রেইনীয় কেন্দ্র টেলিগ্রামে সেনাদের মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে। তারা জানায়, ইউক্রেইনীয় সেনাবাহিনীর ১ হাজার সেনার দেহ পেয়েছে কিইভ।

ওদিকে, রাশিয়ার পক্ষ থেকে রুশ সেনাদের মরদেহ পাওয়ার কথা জানান আইনপ্রণেতা শামশেইল সারালিয়েভ। রাশিয়ার আরবিসি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ইউক্রেইন ৪১ জনের বেশি সেনার দেহ হস্তান্তর করেছে।

যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ দুই পক্ষ নিয়মিতই বিনিময় করে থাকে। চার বছর ধরে ইউক্রেইনে চলা রাশিয়ার সামরিক অভিযানে এটি সহযোগিতার কয়েকটি বিরল ক্ষেত্রের একটি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। এ যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।