২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলায় শিক্ষক নিহত, অপহৃত ২৫ ছাত্রী

হামলাকারীদের সঙ্গে দায়িত্বরত পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এরপর হামলাকারীরা স্কুলের দেয়াল টপকে হোস্টেলে প্রবশ করে শিক্ষার্থীদের তুলে নিয়ে যায়।

নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলায় শিক্ষক নিহত, অপহৃত ২৫ ছাত্রী
নাইজেরিয়ার স্কুল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নাইজেরিয়ার একটি মেয়েদের স্কুলে বন্দুকধারীদের হামলায় এক শিক্ষক নিহত এবং অন্তত ২৫ শিক্ষার্থীকে অপিহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারীরা সোমবার স্থানীয় সময় ভোর ৪টায় কেবি রাজ্যের মাগা এলাকায় গভার্নমেন্ট গার্লস কমপ্রিহেন্সিভ সেকেন্ডারি স্কুলে প্রবেশ করে। 

হামলাকারীরা দায়িত্বরত পুলিশদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এরপর তারা স্কুলের দেয়াল টপকে হোস্টেলে প্রবশ করে শিক্ষার্থীদের তুলে নিয়ে যায়।

বিবিসি জানিয়েছে, শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে এক শিক্ষক নিহত হন, আরেকজনের গুলি লাগে; তিনি বর্তমানে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয়ভাবে “ব্যান্ডিট” নামে পরিচিত বন্দুকধারী একটি বড় গ্রুপ আতঙ্ক সৃষ্টি করার জন্য আকস্মিকভাবে গুলি করতে করতে স্কুলে প্রবেশ করে। 

স্থানীয়রা বিবিসি-কে বলেছে, বন্দুকধারীরা পরে কয়েকজন ছাত্রীকে কাছের জঙ্গলে নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ও অপহৃত শিক্ষার্থীদের খুঁজে বের করতে অতিরিক্ত পুলিশ ট্যাকটিক্যাল ইউনিট, সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী গ্রুপ মোতায়েন করা হয়েছে। আশপাশের জঙ্গল এবং সম্ভাব্য পালানোর পথে তল্লাশি চলছে। 

গত দশক ধরে উত্তর নাইজেরিয়ার স্কুলগুলো প্রায়ই বন্দুকধারীদের হামলার শিকার হচ্ছে। এ ধরনের অপহরণে তারা সরকার বা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। 

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নাইজেরিয়া মুক্তিপণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে অপহরণকে লাভজনক করা যায় না।

২০২৪ সালের মার্চের পর স্কুল থেকে বড় ধরনের অপহরণের ঘটনা এটিই প্রথম। সে-বার কাদুনা রাজ্যের কুরিগা থেকে ২০০-জনের বেশি শিক্ষার্থী অপহরণ করা হয়েছিল।

কেবি রাজ্যের এই হামলা অঞ্চলটির দীর্ঘস্থায়ী নিরাপত্তা সংকটকে আরও স্পষ্ট করেছে, মাগার পরিবারগুলো এখন আতঙ্কিত ও শ্বাসরুদ্ধ অবস্থায় দিন পার করছে। তারা তাদের মেয়েদের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।