১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৫

নাইজেরিয়ায় পাইপলাইন অবকাঠামোর স্বল্পতা থাকায় পেট্রলিয়াম পণ্য প্রধানত সড়কপথেই সরবরাহ করা হয়, ফলে জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলো প্রায়ই দুর্ঘটনায় পড়ে।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৫
পেট্রলবাহী ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে। ছবি: ভ্যানগার্ড এনজিআর ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 11:24 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর বিস্ফোরিত হয়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

দেশটির ফেডারেল রোড সেইফটি কোর (এফআরএসসি) জানিয়েছে, মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে।

নাইজারে এফআরএসসির সেক্টর কমান্ডার আইশাতু সা’আদুর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় আর চুইয়ে পেট্রল পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই পেট্রলে আগুন ধরে যায়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

তিনি জানান, এ ঘটনায় অন্তত ৩৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটিতে পাইপলাইন অবকাঠামোর স্বল্পতা থাকায় পেট্রলিয়াম পণ্য প্রধানত সড়কপথেই সরবরাহ করা হয়। আর সড়কপথগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় সেগুলো ভাঙাচোড়া ও গর্তে ভরা। এ কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়।