১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোদীকে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কৌশলগত অংশীদার ভারত। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

মোদীকে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 01:54 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানিয়েছেন তিনি। 

এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেই আলাপে ট্রাম্প অভিবাসন নীতি, যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা উপকরণ কেনা ও ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মোদীর আলোচনা করেন। 

চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কৌশলগত অংশীদার ভারত। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে ও তাদের নাগরিকদের জন্য দক্ষ কর্মীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে আগ্রহী।  

অতীতে ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারত উচ্চ শুলক্ আরোপ করে রেখেছে। তবে ভারত ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এড়াতেও আগ্রহী।   

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩/২৪ সালেই ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের পক্ষে ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন শুরু