১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে ইসরায়েলি এয়ারলাইন এল আলে’র  কার্যালয়ে ভাঙচুর

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলের জাতীয় এয়ারলাইন এল আল-এর কার্যালয়ের প্রবেশপথে লাল কালি দিয়ে ‘ফিলিস্তিন মুক্ত কর’ সহ নানা স্লোগান লেখা হয়েছে।

প্যারিসে ইসরায়েলি এয়ারলাইন এল আলে’র  কার্যালয়ে ভাঙচুর
লাল কালিতে ‘এল আল জেনোসাইড এয়ারলাইন’ লেখা স্লোগান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 10:21 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলের জাতীয় এয়ারলাইন এল আল-এর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে সন্দেহভাজন হামলাকারীরা। 

কার্যালয়ের সামনে ইসরায়েল-বিরোধী গ্রাফিতি দেখা গেছে। কার্যালয়ের প্রবেশপথে লাল কালি দিয়ে ‘ফিলিস্তিন মুক্ত কর’ সহ নানা স্লোগান লেখা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি পরিবহনমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “ঘৃণাজনিত এবং ইহুদি বিদ্বেষমূলক কর্মকাণ্ড আমাদের প্রজাতন্ত্রে স্থান পেতে পারে না।”

ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “এটি  ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে স্পষ্টতই আক্রমণ। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধেও এটি নিছক একটি আক্রমণ, এর চেয়ে কম বা বেশিকিছুই নয়।”

২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পর থেকে গাজায় প্রতিশোধমূলক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 

তারপর থেকেই ফ্রান্সে ঘৃণাজনিত অপরাধ বেড়ে গেছে। গত মার্চ মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যান উল্লেখ করে ফরাসি পুলিশ জানিয়েছে, গত বছর বর্ণবাদী, বিদেশি বিদ্বেষমূলক কিংবা ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ ১১ শতাংশ বেড়ে যাওয়ার রেকর্ড হয়েছে। 

তবে এই পরিসংখ্যানে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে হওয়া হামলার তথ্য আলাদা করে অন্তর্ভুক্ত করা হয়নি।