১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

হাসপাতালে ভর্তি কয়েকজনের অবস্থা গুরুতর, বলেছেন জাকার্তার পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি।

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪
উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে, বলেছে পুলিশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে হওয়া বিস্ফোরণে আহত কয়েক ডজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি।

৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকেই দগ্ধ। কয়েকজনের অবস্থা গুরুতর, শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে স্কুলের চারপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি ও একাধিক অ্যাম্বুলেন্সকে প্রস্তুত থাকতে দেখা গেছে।

বিস্ফোরণের ঘটনায় মসজিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে ছবিতে দেখা যাচ্ছে।