মেক্সিকোতে হলিডে পার্কে বন্দুক হামলায় নিহত ১২
ওই হলিডে পার্কে মেক্সিকোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান পোসাদা এর আয়োজন করা হয়েছিল।
মেক্সিকোর মধ্যাঞ্চলের রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি হলিডে পার্কে একদল বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে।
রোববার স্থানীয় সময় ভোরে হামলার এই ঘটনা ঘটে। রাজ্যের সালভাতিয়েররা শহরের ওই হলিডে পাার্কে মেক্সিকোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান পোসাদা এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে একদল বন্দুকধারী অতিথিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
বড়দিনকে সামনে রেখে মেক্সিকোতে পোসদার আয়োজন করা হয়।
রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে হামলায় ১২ জন নিহত হওয়ার খবর জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
গুয়ানাজুয়াতোতে উল্লেখযোগ্য সংখ্যক অ্যারোনটিক্স এবং গাড়ি তৈরির কারখানা রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে প্রভাবশালী মাদক পাচারকারী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষের কারণে সেটি দেশের অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
