১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইজারে জঙ্গি হামলায় ৩৯ বেসামরিক নাগরিক নিহত

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা স্থানীয় কোকোরো ও লিবিরি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 02:12 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলের সংঘাতপূর্ণ সীমান্ত অঞ্চলে সম্প্রতি পৃথক দু’টি হামলায় সন্দেহভাজন জঙ্গিরা নারী ও শিশুসহ ৩৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ওই অঞ্চলের কোকোরো ও লিবিরি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। 

কিন্তু কবে এই হামলা চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা, লিখেছে রয়টার্স।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের নাইজার ও এর প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসো ২০১২ সাল থেকে ক্রমবর্ধমান বিদ্রোহী হুমকি মোকাবেলায় লড়াই করে চলছে। ওই সময় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা প্রথম মালির কিছু অংশ দখল করে নিয়েছিল।  তারপর থেকে সহিংসতা পুরো সাহেল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে।