ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র
পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রস্তাবের জবাব পেয়েছে ইরান। সেটি এখন পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান তা পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের প্রস্তাবের জবাব পেয়েছে তেহরান। তা এখন পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের দেওয়া এই পরিকল্পনা কেবল যুদ্ধ অবসানের সঙ্গে সংশ্লিষ্ট। এই পর্যায়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা হবে না।
