০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ শিশু নিহত: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

হামলায় এখন পর্যন্ত ৪৪ নারীও নিহত হয়েছেন, তাদের মধ্যে দু’জন গর্ভবতী ছিলেন, বলেছেন মন্ত্রণালয়ে জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ শিশু নিহত: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েলি হামলার পর শিশু কোলে ভয়ে কাঁদছেন এক নারী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 05:28 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলে গত ১৩ জুন আচমকা হামলা শুরুর পর এখন পর্যন্ত তেল আবিবের ‘আগ্রাসনে’ ইরানে যতজন মারা গেছে তার মধ্যে ১৩টি শিশুও আছে বলে জানিয়েছে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়টির জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানান, নিহত শিশুদির মধ্যে সবচেয়ে ছোটটির বয়স ছিল ‘মাত্র দুই মাস’। 

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৪ নারীও নিহত হয়েছেন, তাদের মধ্যে দু’জন গর্ভবতী ছিলেন, কেরমানপুরের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।  

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মুখপাত্র এদিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে সরকারি হিসাবে কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা দেননি। 

এর আগে শনিবার অন্য এক পোস্টে তিনি সংঘাত শুরুর পর মৃত্যু ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছিলেন। সেদিন তিনি আহতের সংখ্যা বলেছিলেন অন্তত ৩ হাজার ৫৬ জন।

“নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক,” বলেছিলেন তিনি।