Published : 23 Apr 2026, 05:16 PM
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ বিভাগের সচিব জন ফিলেনকে বরখাস্ত করা হয়েছে বলে এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।
বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার চলে যাওয়ার বিষয়টি জানিয়ে বলেছে, প্রশাসন থেকে তার প্রস্থানের বিষয়টি ‘অবিলম্বে কার্যকর’ হবে।
কিন্তু বিবৃতিতে পেন্টাগন বিস্তারিত আর কিছু জানায়নি। তার চলে যাওয়ার কারণ কী, নিজেই পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন না তাকে বরখাস্ত করা হয়েছে, কিছুই পরিষ্কার করেনি।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, ফিলেনকে বরখাস্ত করার অন্যতম কারণ জাহাজ নির্মাণ কাজের গতি বাড়ানোর সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে তার অতি ধীর গতি আর পেন্টাগনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে মতবিরোধ।
ইরান যুদ্ধ চলার মধ্যে পেন্টাগনে আরেকটি গুরুত্বপূর্ণ রদবদলের ঘটনা ঘটল। এর মাত্র কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে একে ‘অবসর’ বলা হলেও মূলত হেগসেথ তাকে বরখাস্ত করেছেন।
এর আগে পেন্টাগনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।