১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানকে ব্ল্যাকমেইল করতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প বলেন, “ইরান গত ৪৭ বছর ধরে যেমনটা করে আসছে, এখনও তারা কিছুটা চালাকি করছে।”

ইরানকে ব্ল্যাকমেইল করতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 11:20 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ইরানকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রকেব্ল্যাকমেইলকরার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউজের ওভাল দুপ্তরে এক নির্বাহী আদেশ স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বর্তমানেখুব ভালো আলোচনাচলছে।

এ সময় দেশটির নেতাদের আচরণ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “ইরান গত ৪৭ বছর ধরে যেমনটা করে আসছে, এখনও তারা কিছুটা চালাকি করছে।

ইরানি নেতারা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার যে চেষ্টা করছেন, সে প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তাদের এমন কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রকেব্ল্যাকমেইলকরতে দেওয়া হবে না। বিষয়ে ওয়াশিংটন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরান বিষয়ে দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তবে যুদ্ধ নিয়ে সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট।