১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ অবমুক্ত হবে: পেজেশকিয়ান

প্রেসিডেন্ট পেজেশকিয়ান কাতারের কাছে জব্দ থাকা এই তহবিল অবমুক্তির কথা উল্লেখ করা ইরানের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।

কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ অবমুক্ত হবে: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 04:59 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার বলেছেন, কাতার দেশটিতে জব্দ থাকা ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ অবমুক্ত করবে।

আল আরাবিয়া জানিয়েছে, পেজেশকিয়ান কাতারের কাছে জব্দ থাকা এই তহবিল অবমুক্তির কথা উল্লেখ করা ইরানের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা আর তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনার একজন প্রধান মধ্যস্থতাকারী। 

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের জব্দ করা কোনো সম্পদ অবমুক্ত করা হয়নি। 

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ-র দেওয়া উদ্ধৃতিতে পেজেশকিয়ান বলেছেন, “যে পরিকল্পনা তৈরি করা হয়েছে তার ভিত্তিতে কাতারে থাকা মোট ১২শ কোটি ইরানি সম্পদের মধ্যে ৬০০ কোটি অবমুক্ত করা হবে আর তা দেশে ফেরানো হবে। প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে।” 

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। হামলা চালানো পাশাপাশি তারা হুঁশিয়ার করে বলে, যদি ওয়াশিংটন হামলা অব্যাহত রাখে তবে যুদ্ধ শেষ করার আলোচনা ‘পুরোপুরি বন্ধ’ করে দেওয়া হবে। 

এই আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র সোমবার রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে তার ধারাগুলো বাস্তবায়নে কাজ করা তেহরান ও ওয়াশিংটনের বিশেষজ্ঞ পর্যায়ের দলগুলো আগামী কয়েকদিনের মধ্যে কাতারের দোহায় বৈঠক করবে।  

তিনি আরও জানান, যে কোনো উত্তেজনা প্রশমণের জন্য যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করেছে মধ্যস্থতাকারীরা আর বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আরও পড়ুন: 

ইরান ও যুক্তরাষ্ট্র আক্রমণ বন্ধ ও ফের আলোচনা শুরু করতে রাজি: মার্কিন কর্মকর্তা