০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩

চলমান সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে দেড় শতাধিক মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন।

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩
হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।

লিন তা লু গ্রামে রাতভর চলা এই হামলায় ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয় সূত্রের বরাতে টেলিগ্রাফ লিখেছে, কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে দেড় শতাধিক মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন।

বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, জঙ্গিবিমান রাত ১টার দিকে গ্রামের মঠের একটি ভবনে বোমা ফেলার পর ৪ শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হন।

নিহতের সংখ্যা ৩০ হতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের স্বাধীন সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েজ অব বার্মা। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য টেলিগ্রাফ। 

দেশটির সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।