২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আসাম চা, গীতা, রূপার ঘোড়া: পুতিনকে যা যা উপহার দিলেন মোদী

দুইদিনে সফরে যাওয়া অতিথিকে দেশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

আসাম চা, গীতা, রূপার ঘোড়া: পুতিনকে যা যা উপহার দিলেন মোদী
সব উপহারেই আছে ভারতের ইতিহাস-ঐতিহ্যের প্রতিফলন। সঙ্গে আছে ভারত, রাশিয়ার বন্ধুত্বকে আরও জোরদার করার আহ্বান। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 12:09 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সুস্বাদু আসাম ব্ল্যাক টি, কাশ্মীরি জাফরান, হাতে বানানো রূপার ঘোড়া, নকশাদার চা সেট ও ধর্মগ্রন্থ গীতার রুশ সংস্করণ—দুইদিনের জন্য ভারতে অতিথি হওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী যেসব উপহার দিয়েছেন তার মধ্যে এগুলোও আছে।  

হিন্দুদের কাছে পবিত্র বই গীতা হল মহাভারতের যুদ্ধের সময় আত্মার মুক্তি, আধ্যাত্মিকতা ও কর্তব্য বিষয়ে অর্জুনকে শ্রী কৃষ্ণের দেওয়া উপদেশের কাব্যিক সংকলন।

এর চিরন্তন জ্ঞান নৈতিক জীবন, মনকে বশে আনা ও মানসিক প্রশান্তি উদ্দীপ্ত করে, বিভিন্ন ভাষায় অনুবাদ একে আধুনিক পাঠকদের কাছেও পৌঁছে দিচ্ছে, বলছেন কর্মকর্তারা। 

ব্রহ্মপুত্রের উর্বর উপত্যকায় হওয়া আসাম ব্ল্যাক টি তার অনন্য স্বাদ ও উজ্জ্বল রঙের পানীয়ের জন্য খ্যাত। ‘আসামিকা’ প্রজাতির চা বানানোর ঐতিহ্যবাহী রীতিও অনেককে আকৃষ্ট করবে। ২০০৭ সালে জিআই স্বীকৃতি পাওয়া এই চা ভূমি, আবহাওয়া ও শিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, বলছে এনডিটিভি। 

কাশ্মীরি জাফরানের চাষ হয় কাশ্মীরের উঁচু এলাকায়। মসলাটি তার রঙ, গন্ধ ও স্বাদের জন্য বিখ্যাত। সংস্কৃতির পাশাপাশি রান্নায়ও এর গুরুত্ব অপরিসীম। 

মুর্শিদাবাদের নকশাদার রূপার চা সেট, হাতে তৈরি রূপার ঘোড়া, হাতে বানানো আগ্রার মার্বেলের দাবা সেট, সব উপহারেই আছে ভারতের ইতিহাস-ঐতিহ্যের প্রতিফলন। সঙ্গে আছে ভারত, রাশিয়ার বন্ধুত্বকে আরও জোরদার করার আহ্বান, বলছেন কর্মকর্তারা।