ভিডিও: ৪০ দিন পর আমাজনের জঙ্গল থেকে যেভাবে উদ্ধার হল ৪ শিশু
বিমান দুর্ঘটনার ৪০ দিন পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চার শিশুকে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ১৩, ৯, ৪ ও ১ বছর বয়সী ওই চার শিশুকে উদ্ধার করা সম্ভব হওয়ায় পুরো জাতি খুব খুশি। গত ১ মে ভোরের দিকে ওই শিশুদের বহনকারী সেসনা উড়োজাহাজটি বিধ্বস্ত হলে তাদের মা এবং দুই পাইলটের মৃত্যু হয়। কলম্বিয়ার বিমানবাহিনীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায় চার শিশুকে জঙ্গল থেকে উদ্ধার করার দৃশ্য।