২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ার বোর্নিওতে ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

সাউথ কালিমান্তান প্রদেশের মান্তেও এলাকায় হেলিকপ্টারটি হারিয়ে যায়।

ইন্দোনেশিয়ার বোর্নিওতে ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ছয় আরোহী ও দুই ক্রুকে বহন করা একটি হেলিকপ্টার ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের দক্ষিণাংশে নিখোঁজ হয়েছে। 

হেলিকপ্টার ও এর যাত্রীদের খোঁজে জোরাল অভিযান চলছে বলে সোমবার স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে।

সাউথ কালিমান্তান প্রদেশের মান্তেও এলাকায় হেলিকপ্টারটি হারিয়ে যায়, বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন উদ্ধারকারী সংস্থার প্রধান আই পুতু সুদাইয়ানা।

দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশ অনুসন্ধান কাজে নিয়োজিত রয়েছে, বলেছেন তিনি।

হেলিকপ্টারটির ধরণ এবং এটি কোথায় থেকে উড়ে কোথায় যাচ্ছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আরোহীদের নাম-পরিচয়ও অজানা।