জ্বালানি বহনকারী বিদেশি জাহাজগুলোর ওপর ১০% শুল্ক স্থগিত করল ইরান
এমন এক সময়ে এই সিদ্ধান্ত এল, যখন মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞার কারণে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
আমদানি বা রপ্তানির জন্য তেল, গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য বহনকারী বিদেশি জাহাজগুলোর ওপর আরোপিত ১০ শতাংশ পরিবহন শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে ইরান।
ইরানের ফার্স বার্তা সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এল, যখন মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞার কারণে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালি বন্ধ করা এবং পূর্ব অনুমতি ছাড়া এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর, ওয়াশিংটন ইরানের বন্দর ও ট্যাংকারগুলোর ওপর অবরোধ আরোপ করেছে।
ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সরকারের অনুমোদন এবং এই ফি-র আওতাধীন পণ্যের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ফি বা শুল্ক আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
এই অতিরিক্ত শুল্ক- তেল, গ্যাস ও অন্যান্য তরল পণ্যের পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল বলে জানায় বার্তা সংস্থাটি।
শুল্ক স্থগিত করার ফলে পরিবহন খরচ কমবে এবং বিদেশি শিপিং কোম্পানিগুলোকে ইরানে যাওয়া বা সেখান থেকে পণ্য পরিবহনে আরও বেশি আগ্রহী করবে বলে মনে করা হচ্ছে।
