০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বৈরুতে ইসরায়েলের হামলা চালানো 'উচিত হয়নি': ট্রাম্প

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি দ্বারপ্রান্তে থাকার মুহূর্তে এ ধরনের হামলা পুরো প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈরুতে ইসরায়েলের হামলা চালানো 'উচিত হয়নি': ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 12:21 AM

Updated : 11 Sep 2026, 03:24 PM

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার ঘটনায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন এই হামলা ‘হওয়া উচিত হয়নি’।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি দ্বারপ্রান্তে থাকার মুহূর্তে এ ধরনের হামলা পুরো প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, “যে কোনও হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তবে ইসরায়েল যে হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে, সেটি ছিল খুবই ছোট এবং অর্থহীন। ওই হামলায় কেউ হতাহত বা নিহত হয়নি। ফলে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে চলমান গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করা উচিত নয়।”

 “এ অঞ্চলে শান্তি ফেরাতে একটি চুক্তি এখন হাতের নাগালে আছে, যা লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি বয়ে আনবে,” বলে ট্রাম্প আশা প্রকাশ করেন।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, “ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের আর কোথাও কোনও ধরনের হামলা চালানো উচিত হবে না। একইভাবে হিজবুল্লাহসহ অন্য কোনও পক্ষ থেকেও ইসরায়েলে সব ধরনের আক্রমণ বন্ধ করতে হবে।

এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আসুন, আমরা সবকিছু ভেস্তে না দিই!

চুক্তি করার সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, “আসুন, আমরা এই সুযোগ ভেস্তে না দিই।”

সূত্র: আল-জাজিরা