১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খামেনি হত্যা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো মানুষের বিক্ষোভ

লখনৌসহ ভারতের আরও কিছু জায়গায়ও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

খামেনি হত্যা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো মানুষের বিক্ষোভ
শ্রীনগরের কেন্দ্রে প্রধান চত্বরে বিক্ষোভকারীদের হাতে লাল, কালো ও হলুদ পতাকা দেখা গেছে। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 03:22 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখিয়েছে কয়েক হাজার শিয়া মুসলিম। 

রোববার শ্রীনগরের কেন্দ্রে প্রধান চত্বরে বিক্ষোভকারীদের হাতে খামেনির ছবির পাশাপাশি লাল, কালো ও হলুদ পতাকা দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তাদের অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিলেও বিক্ষোভকে ঘিরে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।    

“আজ আমরা সবাই দুঃখ ভারাক্রান্ত। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ হওয়ায় শোকাহত,” প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন ৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক।  

“ট্রাম্পের জন্য আমাদের সবার পক্ষ থেকে একটি বার্তা আছে, আমরা সবসময় তোমার নিপীড়নের বিপক্ষে দাঁড়াব। যদি তুমি ভেবে থাকো আমাদের প্রাণপ্রিয় নেতাকে শহীদ বানাতে পেরেছো, তাহলে তুমি ভ্রমের মধ্যে আছো, যতক্ষণ আমরা, খামেনির সন্তানরা জীবিত আছি, তুমি নিপীড়ন চালাতে পারবে না,” বলেন তিনি। 

কাশ্মীরের অন্যান্য জায়গায়ও খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। লখনৌসহ ভারতের আরও কিছু জায়গায়ও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। দেশটিতে শিয়া মুসলমানের সংখ্যা অনেক।

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯