১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ‘মানবতার কলঙ্ক’ বললেন পোপ লিও

এত মানুষের দুর্ভোগ এবং নিরপরাধ মানুষদের এই সংঘাতের শিকার হওয়ার মুখে আমরা চুপ থাকতে পারি না- বলেন পোপ চতুর্দশ লিও।

মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ‘মানবতার কলঙ্ক’ বললেন পোপ লিও
পোপ লিও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 09:43 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও দুর্ভোগকে গোটা ‘মানব পরিবারের জন্য কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চার সপ্তাহে গড়িয়েছে। চলমান যুদ্ধ নিয়ে প্রথম এই মার্কিন পোপ বলেন, যুদ্ধ ও সহিংসতায় ভেঙে পড়া মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের পরিস্থিতি তিনি ‘হতাশা’ নিয়ে খেয়াল করে চলেছেন।

রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় পোপ বলেন, “এত মানুষের দুর্ভোগ এবং নিরপরাধ মানুষদের এই সংঘাতের শিকার হওয়ার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদেরকে যা কষ্ট দিচ্ছে, তা গোটা মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।”

“আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, যাতে আমরা প্রার্থনায় অবিচল থাকি, শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ সুগম হয়।”