তিনি অভিনয় করেন অভিনেতা হওয়ার জন্য নয়, মনের শান্তি পেতে। কোনো প্রাপ্তি তার লক্ষ্য নয়। সমস্ত ভালোলাগা মিশিয়েছেন ছবি আঁকায়। তবু তার জীবনঘূর্ণিতে অভিনয় মিশেছে সবচেয়ে বেশি। গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ আড্ডানামার চতুর্থ পর্বে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা আফজাল হোসেন। আড্ডানামার সঙ্গী হতে বৃহস্পতিবার রাত ৮টায় চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল।