লাখো মানুষের প্রার্থনায় খালেদা জিয়ার জানাজা
বুধবার বেলা ৩টা ২ মিনিটে জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আবদুল মালেক। আর সঞ্চালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে পরিবারের তরফে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রয়াতের জন্য সবার কাছে দোয়া চান।
লাখো মানুষের প্রার্থনায় খালেদা জিয়ার জানাজা
