যমুনার অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লংমার্চে পুলিশের লাঠিপেটা
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের মিছিল আটকে দিয়েছে পুলিশ। লংমার্চে আসা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে এবং জলকামান ব্যবহার করে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ২৫ জন। পুলিশের বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
যমুনার অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লংমার্চে পুলিশের লাঠিপেটা
