বাড়ছে করমুক্ত আয়সীমা, আগামী বছর থেকে রিটার্ন দাখিল পুরোপুরি অনলাইনে: অর্থ উপদেষ্টা
আসন্ন বাজেটে করমুক্ত আয়সীমা অল্প হলেও বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাজেটের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এ বছরে প্রায় ১৮ লাখ রিটার্ন জমা পড়েছে, তার মধ্যে দুই-তৃতীয়াংশ ‘শূন্য কর’। চিন্তা করেন! সাড়ে তিন লাখ টাকার উপরে আয় হলে করযোগ্য; কিন্তু বাস্তবে বেশিরভাগই ‘শূন্য কর’ দেখাচ্ছে। “যারা কর দেওয়ার কথা, তাদের অনেকেই দেয় না—বেঁচে যায় না দিয়ে। যার মাসিক আয় ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা, সেও ‘শূন্য কর’ দেখাচ্ছে। তবে হুট করে সব বন্ধ করা যাবে না। যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেন, তাদের জন্য ‘ন্যূনতম কর’ চালু করব। অর্থাৎ, রিটার্ন জমা দিলে একটা ন্যূনতম কর অবশ্যই দিতে হবে—আমরা এই সিদ্ধান্তে এসেছি।” কর ফাঁকি রোধে আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণির আয়কর পুরোপুরি ‘ডিজিটাইজ’ করার কথাও বলেছেন উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 Jun 2025, 09:06 PM
Updated :
02 Sep 2026, 01:26 AM
বাড়ছে করমুক্ত আয়সীমা, আগামী বছর থেকে রিটার্ন দাখিল পুরোপুরি অনলাইনে: অর্থ উপদেষ্টা