জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ে সন্তোষ প্রকাশ করলেও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় প্রত্যাখ্যান করছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করে তার ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ডের দাবি তুলেছেন তিনি। পাশাপাশি সরকারের প্রতি সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে তাদের শাস্তির দাবি করেছেন স্নিগ্ধ।