শান্তি বা যুদ্ধ, বিশ্বের সামনে এখন এই দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সময়: শি জিনপিং
চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উনসহ দুই ডজনেরও বেশি বিশ্বনেতাকে পাশে নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন, শান্তি বা যুদ্ধ, বিশ্বের সামনে এখন এই দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সময়। বুধবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে জমকালো এই কুচকাওয়াজের মাধ্যমে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর উদ্যাপন করল, যেখানে পশ্চিমা নেতাদের বাদ দিয়ে তাদের চোখে ব্রাত্য পুতিন ও কিমকে অতিথি বানিয়ে, নতুন অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব ব্যবস্থা নিয়ে বেইজিংয়ের অভিলাষ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
শান্তি বা যুদ্ধ, বিশ্বের সামনে এখন এই দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সময়: শি জিনপিং
