হরমুজ প্রণালিতে কারা পার হচ্ছে, এখনও আটকা বা পথ পরিবর্তন করছে কারা?
সব জাহাজের জন্য বন্ধ নয় হরমুজ প্রণালি! ইরান কি তবে বেছে বেছে নির্দিষ্ট কিছু দেশকে পথ দিচ্ছে? নিরাপদ যাতায়াতের আশায় অনেক জাহাজ তাদের পরিচয় বদলে দিচ্ছে ‘চীনা মালিকানাধীন’ হিসেবে। এদিকে ভারতের সঙ্গেও চলছে তেহরানের বিশেষ আলোচনা। মধ্যপ্রাচ্যের সংঘাতের তৃতীয় সপ্তাহে এসে চরম সংকটে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে উদ্বেগের পারদ। ওমান উপসাগরে এখন প্রায় ৪০০ জাহাজ আটকা পড়ে আছে। বিকল্প রুটের খোঁজে জাহাজ মালিকরা, কিন্তু হামলা থেকে কি রেহাই মিলছে?
হরমুজ প্রণালিতে কারা পার হচ্ছে, এখনও আটকা বা পথ পরিবর্তন করছে কারা?
