০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১১ বছর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, বাড়ছে পেনশনও

বছর কয়েক ধরে আলোচনা আর দেন-দরবার শেষে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোতে সরকারের সায় মিলেছে। এতে বেতন বেড়ে দ্বিগুণের বেশি হচ্ছে। সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার এবং সর্বোচ্চ গ্রেডে ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের নিট পেনশন বাড়ানো, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য ভাতা এবং সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 11:23 PM

Updated : 11 Sep 2026, 03:58 PM