১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের তালিকাভুক্তি জালিয়াতিপূর্ণ: কামাল আহমেদ

সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের যে তালিকাভুক্তি, তাকে ‘জালিয়াতিপূর্ণ’ বলছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেন, “এই যে মিডিয়া লিস্টিং, সেটা ত্রুটিপূর্ণ এবং জালিয়াতিপূর্ণ। আমরা দেখেছি হিসাব করে যে, সরকারের বিজ্ঞাপন পাওয়ার জন্য মিডিয়া তালিকাভুক্ত করতে হয় এবং মিডিয়া তালিকাভুক্ত করেছে সে কারণে ছয়শর উপরে পত্রিকা শুধুমাত্র ঢাকা শহরে। সারা দেশের সংখ্যা আরও অনেক বেশি, সাড়ে তিন হাজারের মত বোধহয়।   “ঢাকা শহরে যে ছয়শর বেশি পত্রিকা, এই পত্রিকাগুলোর ঘোষিত প্রচার সংখ্যার যোগফল দিয়ে আমরা দেখেছি, দেড় কোটির উপরে, এক কোটি ৫১ লাখ পত্রিকা দৈনিক প্রকাশিত হয়ে সার্কুলেশনে আছে, বা বিতরণ হচ্ছে। কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? যদি সেটা বাস্তব হত, তাহলে প্রতি ঘরে, এমনকি বাচ্চাদের নামেও একটা পত্রিকা প্রতিদিন কিনতে হত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 11:19 PM

Updated : 02 Sep 2026, 01:27 AM

সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের তালিকাভুক্তি জালিয়াতিপূর্ণ: কামাল আহমেদ