‘অস্থিতিশীল পরিস্থিতিতে’ পর্যাপ্ত ভোটারের অনুপস্থিতির আশঙ্কা থেকে ছাত্রদলসহ চারটি প্যানেল ও অনেক স্বতন্ত্র প্রার্থী রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিলেও ইসলামী ছাত্রশিবির নির্ধারিত সময়েই ভোটগ্রহণের দাবি জানিয়েছে। ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সোমবার দুপুরে বলেছেন, ‘নিশ্চিত পরাজয় জেনে ভোট পেছানোর দাবি তোলা হচ্ছে’।