প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপন করছে বিআরবি হসপিটালস লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে রক্তদান কর্মসূচি এবং সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে, যা ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষার উপর ২৫% এবং প্যাথলজি টেস্টে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হবে।