ভোটের হাওয়ায় জুলাই সনদ টিকবে? সন্দিহান শাহদীন মালিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া জোরেশোরে বইতে শুরু করলে সদ্য সই হওয়া জুলাই জাতীয় সনদ ‘গুরুত্ব হারাবে’ বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে যোগ দিয়ে তিনি বলেছেন, “ছয় জনের কমিশন করে দেশের সবকিছু যদি বদলে যাওয়া যায়, তাহলে দেশের অন্য যেসব কাঠামো আছে, তার দরকার কী? সংসদেরই বা দরকার কী?” জুলাই জাতীয় সনদের নানা দিক, সংবিধান পরিবর্তন, রাষ্ট্র সংস্কার, গণভোট নিয়ে নিজের বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Oct 2025, 07:33 PM
Updated :
02 Sep 2026, 01:21 AM
ভোটের হাওয়ায় জুলাই সনদ টিকবে? সন্দিহান শাহদীন মালিক